মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সিলেটসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

  • প্রকাশের সময় : ০৯/০৪/২০২৬ ১৩:৫৬:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

সিলেটসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার/ঘণ্টা বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এদিকে বৃহস্পতিবার দেশের তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি