মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বিশ্বনাথে সোনাপুর এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৬ ০০:০১:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
8

সিলেটের বিশ্বনাথে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের বৃহত্তর সোনাপুর এলাকাবাসী ও সোনাপুর চ্যারেটি গ্রুপের ব্যানারে গোলচন্দ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে স্থানীয় সোনাপুর গ্রামের বাসিন্দা জনৈক আব্দুল জালালের বিরুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, ঘুষখোর ও দূর্নীতিবাজ অভিযোগ আনা হয়।


এছাড়াও প্রবাসীর দান করা গভীর নলকুপ থেকে পানি পানে অসহায় পরিবারের লোকজনকে বাঁধা প্রদান ও মসজিদের মোতাওয়াল্লী’সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানের সভাপতিত্ব ও সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সোনাপুর জামে মসজিদের সহ সভাপতি খলিলুর রহমান, এলাকার মুরব্বী নিজাম উদ্দিন ভাসানী, মাসুক মিয়া, সৈয়দ শফিক মিয়া, ফয়ছল আহমদ, সোনাপুর গ্রামের জহিরুল ইসলাম, ইকবাল হোসেন।


এসময় মানববন্ধন কর্মসূচিতে গ্রামের মুরব্বী তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুর রহিম, সেবুল মিয়া, তৈমুছ আলী-২, আব্দুস শুকুর, শহিদ মিয়া, সেবুল আহমদ, নিপুন রায়, মছলম করিম, নুর আলী, উজ্জ্বল আহমদ প্রমুখ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি