শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক

  • প্রকাশের সময় : ১৮/০৫/২০২৬ ১৫:৩৭:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। 


আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত ও দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 


সূত্র জানায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।


তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। -সুত্র: বাংলাদেশ প্রতিদিন


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স