শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা : মুল লড়াইয়ে দুই চৌধুরী

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৬ ০০:১১:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
21

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র নির্বাচনে উত্তেজনা, হট্টগোল, ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের মধ্য দিয়ে রোববার রাত ৮ ঘটিকায় ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রবাসী সিলেটি কমিউনিটিতে ছিলো উৎসবমুখর পরিবেশ। বিদেশের মাটিতে দেশীয় আমেজে নির্বাচনের কারনে উৎসবমুখর হয়ে উঠে পুরো কমিউনিটি। তবে প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনা দেখা দিলেও কমিউমিটির নেতৃবৃন্দ ও প্রার্থীদের হস্তক্ষেপ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ছাড়াই উৎসব-উৎকণ্ঠার মিশেলে শান্তি পূর্ণ ভাবেই শেষ হয় ভোটগ্রহণ।


নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, ৮১২৪ ভোটের মধ্যে ৪৭১৫ টি ভোট কাস্টিং হয়েছে। ভোটার উপস্থিতির হার প্রায় ৬২ শতাংশ।তিনটি পৃথক সেন্টারে ভোটের হিসাব অনুযায়ী প্রথমদিন ডাউনটাউনের রিজেন্ট পার্ক সেন্টারে মোট কাস্টিং ভোট ৭৩১। ১৬ মে ডেনফোর্থের বিডি ফিউশনে   ১৬৬৮ এবং হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে ২৩১৬ ভোট। গত ১৫ মে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়  রোববার রাত ৮ ঘটিকায়। প্রত্যেকদিন সকাল ১১ টায় শুর হওয়া ভোট গ্রহণ চলে রাত ৮ ঘটিকা পর্যন্ত। 


তিনদিনের ভোট গ্রহণ শেষে রোববার দিবাগত রাতে রিজেন্ট পার্কের ৭৩১ টি ভোট গণনা শেষে সভাপতি পদে এবাদ চৌধুরী পেয়েছেন ৩১৬ ভোট,মাহবুব চৌধুরী রনি পেয়েছেন ২৩৯ ভোট এবং ইন্তিখাব চৌধুরী তুহিন পেয়েছেন ১৪২ ভোট। বাকি দুটি সেন্টারের ভোট আজ সোমবার দুপুর ২ টা থেকে আবার ঘননা শুরু হবে এই দুই সেন্টারের ভোট গণনা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করবে নির্বাচন কমিশন। 


নির্বাচন পর্যবেক্ষকদের মতে, তিনটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় আভাস পেলেও মুল লড়াইয়ে হবে দুই চৌধুরীর মধো।


এদিকে রবিবার দুপুরে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন ডলি বেগম এমপি,এসময় ডলি বেগমকে দেখে উল্লাসিত উপস্থিত ভেটার ও জনসাধারণ 'সিলেট সিলেট' বলে উচ্ছ্বাস করেন।ডলি বেগমও উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স