বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

গোলাপগঞ্জে শেষ কর্মদিবসে ভালোবাসায় সিক্ত রোমান আহমদ নোশাদ

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৬ ০০:৪৩:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

দীর্ঘদিন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত থাকার পর বদলি হয়ে নতুন কর্মস্থল বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগ দিতে যাচ্ছেন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রোমান আহমদ নোশাদ। সোমবার ছিল গোলাপগঞ্জে তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


শেষ কর্মদিবসে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইমাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, সাত শহীদ পরিবারের সদস্য, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও উপজেলা কর্মচারীবৃন্দ তাকে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।


বিদায়ী বক্তব্যে রোমান আহমদ নোশাদ বলেন, গোলাপগঞ্জে দীর্ঘ কর্মজীবনে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলা প্রশাসনের সকল সহকর্মীর কাছ থেকে আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের কাছ থেকেও দায়িত্ব পালনে সবসময় সহযোগিতা ও সহমর্মিতা পেয়েছেন।


তিনি বলেন, ‘গোলাপগঞ্জে কর্মজীবনের এই অধ্যায় শেষ করে নতুন কর্মস্থলে যাচ্ছি। তবে এখানকার মানুষ, সহকর্মী এবং দীর্ঘদিনের কর্মজীবনের অসংখ্য স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দায়িত্ব পালনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতেও সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’


শেষ কর্মদিবসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সম্মাননায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন কর্মস্থলের দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স