সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সর্বত্র চলছে তোড়জোড়। আর এই নির্বাচনকে সামনে রেখে উপজেলার লামাকাজী, খাজাঞ্চি, অলংকারী, রামপাাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর এই ৮টি ইউনিয়নে চলছে দলীয় প্রার্থীদের ঘর গোছানোর খেলা। ইতোমধ্যে জামায়াত সমর্থীত প্রার্থীদের তালিকা তৈরী করে নিয়েছেন উচ্চ পদের জামায়াতের নীতিনির্ধারকরা। কিন্তু এখন পর্যন্ত দলীয়ভাবে বিএনপির কোনো প্রার্থী বাচাই করা হয়নি। তবে দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইউনিয়ন বিএনপির নেতারা জোড়ালো ভাবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় মনোনয়ন পেতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের সাথেও সখ্যতা চালিয়ে আসছেন।
তবে দেওকলস ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রচারণায় একজন প্রার্থীকে নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছির খান। তার গ্রামের বাড়ি দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামে। তিনিও আসন্ন ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লন্ডনে বসে প্রার্থীতা ঘোষণা দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বিগত ইউনিয়ন নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল আহমদ মতছিনকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করেন। গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে ফখরুল আহমদ মতসিন তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাবেন। আর এই শর্তে গত ইউনিয়ন নির্বাচনে আব্দুল বাছির খান সরাসরি লন্ডন থেকে দেশে এসে ফখরুল আহমদ মতসিনের পক্ষে মাঠে কাজ করেন। ওই নির্বাচনে ফখরুল আহমদ মতসিন নির্বাচিতও হন।
বিএনপির মনোনয়ন নিয়ে আসন্ন ইউনিয়ন নির্বাচনে আব্দুল বাছির খান প্রার্থীতা ঘোষণা দিতেই বিগত নির্বাচনে ফখরুল আহমদ মতসিনের সাথে গলায় মালা পরিহিত বিজয় উল্লাসের ছবি ও নির্বাচনী সভার বক্তব্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য জেলা ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ও সমালোচিত ব্যাক্তি সালমান এফ রহমানের সাথে তোলা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।
কিন্তু পট-পরিবর্তনের পর পাল্টে গেছেন আওয়ামী লীগের সাথে সখ্যতায় থাকা সেই আব্দুল বাছির খান। বর্তমানে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাসহ বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথেও তার ছবি দেখা যাচ্ছে। তিনি আওয়ামী লীগ না বিএনপি এনিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।
জানতে চাইলে আব্দুল বাছির খান বিএনপি করেন দাবি করে বলেন, ফখরুল আহমদ মতসিন তখন নৌকার বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রার্থী ছিলেন, তাই তার সাথে ছিলাম। আর সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী আমার নানা তাই আমি ছবি তুলেছি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটুক্তি করেন বিএনপি দাবিদার এই আব্দুল বাছির খান। তবে তিনি যদি না মরেন তাহলে শতভাগ নিশ্চিত দেওকলস ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানান।




আশিক আলী,বিশ্বনাথ



