রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ট্যাংকলরী মালিক সমিতি সিলেটের বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৬ ১৬:৫৬:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

ট্যাংকলরী মালিক সমিতি, সিলেটের এক বিশেষ সভা শনিবার (৩ অক্টোবর) পেট্রোলিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি হুমায়ুন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।


সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে-


১. সিলেটের তিনটি ডিপোর আওতাধীন যেসব ট্যাংকলরী এখনো সমিতির তালিকাভুক্ত নয়, সেসব ট্যাংকলরীকে আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সমিতির চার্টার/তালিকাভুক্তির আওতায় আনতে হবে।


২. আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট সকল ট্যাংকলরীকে সমিতির তালিকাভুক্তি সম্পন্ন করে ডিপো থেকে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।


৩. সমিতির তালিকাভুক্ত সকল ট্যাংকলরীকে নিয়মিতভাবে নির্ধারিত মাসিক সদস্য ফি প্রদান করতে হবে।


উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে এনামুল হক রুবেলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট ‘ট্যাংকলরী কার্যক্রম সমন্বয় কমিটি’ গঠন করা হয়।


কমিটির সদস্যরা হলেন- মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, জুবের আহমদ খোকন, মোঃ রফিকুল ইসলাম, মো: সানওয়ার আলী।


সভায় আরও উপস্থিত ছিলেন—আবু সুলতান মোঃ ইদ্রিস লেদু, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, ফয়জুল ইসলাম, খান মোঃ ফরিদ উদ্দিন বাবর, আব্দুল মোমিন, আখতার ফারুখ লিটন ও রিয়াদ উদ্দীন।


সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স