দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর পাঠাগারের জন্য মুল্যবান ১০টি বই প্রদান করেছে আব্দুল জব্বার স্মৃতি পাঠাগার, লাউয়াই। পাঠাগারের পক্ষ থেকে বইগুলো হস্তান্তর করেন আব্দুল জব্বার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট'র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের নিয়মিত সভার পূর্বে হস্তান্তরিত বইগুলো গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, অন্যতম সদস্য এম আলী হোসাইন ও মোঃ নজরুল ইসলাম।




প্রতিদিন ডেস্ক



