বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

‘আমায়রা কিডস এন্ড ক্যুইন ফ্যাশন’র উদ্বোধন

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৬ ২১:০৮:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটে ‘আভিজাত্য ও ভালোবাসার নিখুঁত বুনন’র প্রতিশ্রুতি নিয়ে মহিলা ও শিশুদের মানসম্পন্ন পোশাক সামগ্রি বিপণনের প্রত্যয়ে “আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সন্ধ্যায় নগরির স্টেশন রোডের রেলগেইট সংলগ্ন সেনাবাহিনী কল্যাণ মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সভাপতি, জাতীয় দৈনিক পঞ্চবাণীর এডিটর ইন চিফ, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এর আগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।


উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেটের সভাপতি আব্দুল মালেক তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সোহেল, দফতর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়ছল, কর আইনজীবি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর ব্যুরো প্রধান কামাল খান, কনটেন্ট ক্রিয়েটর মাশুক আহমদ ওরফে সিলেটি মাশুক, চ্যানেল এস-এর জুড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, দৈনিক বার্তাবাহক ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, দৈনিক বার্তাবাহক পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, সাংবাদিক মেহেদী হাসান রাতুল ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেক মিয়া। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় রেলগেইট জামে মসজিদের ইমাম। 


অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ফুলন মিয়া ও সাহেদ আহমদ।


বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স