সিলেটের বিশ্বনাথে লাটিম গাছের ডাল থেকে ৩ সন্তানের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের সাউদের গাঁও ( উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে নাহিদ মিয়া (২৬)।
রোববার (১ নভেম্বর) সকালে পাশের বাড়ির লাটিম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
লাশ উদ্ধারকারি বিশ্বনাথ থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, নাহিদ মিয়া একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলো। কয়েকমাস পূর্বে সড়ক দূর্ঘটনার পর মানুষিক রোগী হয়ে পড়ে। এর পর থেকে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। মানুষিক রোগী অবস্থায় মাঝে মধ্যে ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো। সকালে পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তবে তার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান।




বিশ্বনাথ প্রতিনিধি



