মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ধর্মপাশায় অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত, সহকারী শিক্ষিকাকে শোকজ

  • প্রকাশের সময় : ০৩/১১/২০২৬ ২১:০০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

সুনামগঞ্জের ধর্মপাশায় অনুমতি ছাড়া দুই দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে মুক্তা খানম নামে এক সহকারী শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


সোমবার (২ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ স্বাক্ষরিত নোটিশে তাঁকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা খানম গত ১৭ ও ১৮ মে কোনো ধরনের পূর্বানুমতি বা ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী তৌহিদুন নবী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষিকার কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।


নোটিশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অনিয়মিত অনুপস্থিতিজনিত অপরাধের শামিল। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সন্তোষজনক লিখিত জবাব দিতে বলা হয়। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ স্বাক্ষরিত নোটিশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। 


অভিযুক্ত শিক্ষিকা মুক্তা খানম বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। যথা সময়ে নোটিশের জবাব দেয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স