সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ধোপাগুল থেকে বিদেশী ম.দসহ ১ জন আ.টক

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৬ ১৫:৫০:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৯ এর মিডিয়া সেল।


তারা জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুলে চেকপোস্ট বসিয়ে এক ব্যক্তিকে আটক ও মাদকদ্রব্য জব্দ করে।


আটক ব্যক্তির নাম মহরম আলী (৪৫)। তিনি কোম্পানীগঞ্জের নাজিরগাঁও এলাকার মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।


বাসে কোম্পানীগঞ্জ থেকে মাদক নিয়ে সিলেট নগরীতে প্রবেশ করছেন একজন মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতেই চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে অভিযান চালায় এসআরবি। 


এসময় মহরম আলীর হেফাজত থেকে ৬৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।


মহরমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স