সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) রাতে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ইমরান আহমদ (১৮) ও মো. মাহমুদুর রহমান (১৯) রয়েছেন। তাদের রিকাবীবাজার ও মদিনা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া আরও পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন শিশু।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




প্রতিদিন প্রতিবেদক



