মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিয়ের প্রতিশ্রুতিতে ধ/র্ষণের অভিযোগে যুবক গ্রে/ফতার

  • প্রকাশের সময় : ১৭/১১/২০২৬ ২০:৪১:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
1

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুফিয়ান আহমদকে  গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মল্লিকার নেতৃত্বে এসআরবি-৯-এর সহায়তায় অভিযান চালিয়ে সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ খাগাইল গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বোনের সঙ্গে সুফিয়ানের চাচাতো ভাইয়ের বিয়ে হওয়ার সুবাদে ওই তরুণীর সঙ্গে সুফিয়ানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।বিয়ের আশ্বাস দিয়ে সুফিয়ান ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তরুণী বিয়ের জন্য চাপ দিলে সুফিয়ান বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে গত ৯ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।


মামলায় সুফিয়ান আহমদকে প্রধান আসামি করা হয়।


গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স