শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে অ.গ্নিসংযোগ

  • প্রকাশের সময় : ২১/১১/২০২৬ ১৩:৪৭:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপি'র দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 


শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল পুড়ে যায়। 


​এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় পুনরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

​

এদিকে অগ্নিসংযোগের ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।


ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে বেশ কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁর নির্দেশেই আওয়ামীলীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটি দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।


অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স