রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২৬ ১৩:৩০:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান
Share
10

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।


শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্বিবদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন।


দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে বলেও প্রশ্ন করে তিনি। 


তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।


প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স