র্যাপিড এ ̈াকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে সনজিদা আক্তার (১৩) নামের এক কিশোরী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার শেষরাতে অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানার রানীগাঁও ইউনিয়নের গাভীগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল কুদ্দুছ (৫৫)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার বাঘজোড় এলাকার মুনছুব উল্লাহর ছেলে।
বানিয়াচং থানায় কিশোরী সানজিদা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ এপ্রিল দায়েরকৃত মামলায় (নং ৫/২৬) এজাহারনামীয় ৭নং পলাতক আসামি তিনি।
তাকে বানিয়াচং থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।




প্রতিদিন প্রতিবেদক



