মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে জলাশয়ে ডুবে শিশুর মৃ.ত্যু

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৬ ১৭:২৬:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

হবিগঞ্জ শহরে জলাশয়ের পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের অনন্তপুর এলাকার একটি জলাশয় থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রিমু অনন্তপুর এলাকার রিকশাচালক আসকির মিয়ার মেয়ে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি জলাশয়ের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।


এ বিষয়ে রিমুর স্বজন মজনু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।


হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি