শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হাজী গোলাম হোসেনের ইন্তেকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : ২৫/০৯/২০২৬ ১৮:২৪:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী গোলাম হোসেন ইন্তেকাল করেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও নয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরইকান্দি শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী গোলাম হোসেনের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।


গণমাধ্যমে প্রেরিত  এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স