মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি হলেন এডভোকেট আব্দুল হাই রাজন

  • প্রকাশের সময় : ০৬/১০/২০২৬ ১৯:০২:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের বাসিন্দা হিসেবে প্রথমবারের মত সিলেট মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আব্দুল হাই রাজন ।


সোমবার (৫ অক্টোবর) ​আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই সম্মানজনক পদে নিয়োগ প্রদান করা হয়।


এডভোকেট আব্দুল হাই রাজন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের প্রথম এডভোকেট হিসেবে বিগত ২৫/০৯/২১ইং তারিখে বার কাউন্সিল পরীক্ষায় আইনজীবি হিসেবে তালিকাভূক্ত হয়ে সিলেট বারে যোগদান করেন। বর্তমানে তিনিই প্রথমবারের মত মহানগর দায়রা জজ আদালতে এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 


​স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও সাবেক মেম্বার মোঃ আব্দুল হামিদের বড় ছেলে হলেন এডভোকেট আব্দুল হাই (রাজন)। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে রাজন ছোটবেলা থেকেই অত্যন্ত  মেধাবী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি পাড়া মহল্লায় ফুটবল ও ক্রিকেট খেলায় নিয়মিত অংশগ্রহণ করতেন। এছাড়া ছাত্রাবস্থা থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 


এডভোকেট আব্দুল হাই (রাজন) জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম আহবায়ক কমিটির সিলেট ইউনিটের অন্যতম সদস্য।


​তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে স্থানীয় এলাকাবাসী, আইনজীবী মহল, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শিক্ষকরা আনন্দিত। 


​সংশ্লিষ্টরা জানান, নতুন এই দায়িত্ব পাওয়ার ফলে এডভোকেট আব্দুল হাই (রাজন) তাঁর নিয়মিত আইন পেশার পাশাপাশি এখন থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপে রাষ্ট্রের হয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স