সিলেট নগরীর দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৯। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।
বুধবার রাত পৌনে নয়টার দিকে বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া। তিনি বলেন, সিলামে রাসেল হত্যা মামলার ২ আসামীকে বুধবার বিকেলে এসআরবি গ্রেফতার করেছে। এখনো থানায় তাদের হস্তান্তর করা হয়নি।
এর আগে, গত ২ অক্টোবর শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় রাসেল আহমদ (২৩)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
এই ঘটনায় গত ৪ অক্টোবর রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানার একটি হত্যা মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।




প্রতিদিন প্রতিবেদক



