রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কু*পিয়ে হ*ত্যা

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৬ ১৩:৫০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। তিনি দুই ছেলের জনক।


নিহতের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে হাদারপারে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় তাঁদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের পথরোধ করে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বদরুল আলম বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুল আলমের মৃত্যু হয়। এ ঘটনায় সাদেক হোসেন প্রাণে বেঁচে যান।


পরে স্থানীয়রা বদরুল আলমের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


নিহত বদরুলের সাথে থাকা সাদেক হোসেন জানান, স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের পুত্র শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) ও উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দার পুত্র নোমান আহমদ এসময় তাদের উপর হামলা করেন।


খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বদরুল আলমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স