রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন আমির হোসাইন

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৬ ১৪:৩৮:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
7

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন শাখার সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সন্তান মো.আমির হোসাইন।


গত ১৩ অক্টোবর যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবদলের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেই কমিটিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।


জানা যায়, আমির হোসাইন দেশে থাকাকালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী জাসাস বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি দেওকলস ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান আমির হোসাইন। সেখানে যাওয়ার পর তিনি যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ইস্ট লন্ডন শাখার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দেশে ও প্রবাসে দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাঁকে নতুন কমিটিতে সহ সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আমির হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশে অবস্থানকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করেছি। নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি যুক্তরাজ্যের যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, দল ও সংগঠন আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সেই দায়িত্ব পালন করব। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স