শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৬ ২৩:২৪:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর  সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের  অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন।


অনুষ্ঠানে বক্তারা দিরাই-শাল্লার যোগাযোগব্যবস্থা,শিক্ষা,হাওরাঞ্চল ও প্রান্তিক জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা উন্নয়ন বঞ্চিত দিরাই-শাল্লার কাংখিত উন্নয়নে সরকারের প্রতি দাবি জানান।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। 


সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল লতিফ হোসেন ও বিন ইয়ামিন রাসেল'র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার মোহন।


এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের  অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার ওঅবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা, সাংবাদিক শাহজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।


অনুষ্টানে প্রধান অতিথি নাসিম হোসাইন অভিষেক উপলক্ষ্যে প্রকাশিত ‘অভিষেক স্মারক-২০২৬’ এর মোড়ক উন্মোচন করেন।  সংগঠনের প্রকাশনা সম্পাদক সাংবাদিক আশরাফ আহমেদ স্মারকটি সম্পাদনা করেন।


অনুষ্ঠানে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স