রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সিলেট সীমান্তে সাড়ে ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ২৫/১০/২০২৬ ২০:৩২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটো।


রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮০০ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ৩ হাজার পিস চশমা ও ২৪০ কেজি চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।


অন্যদিকে, একই দিন রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭০টি ভারতীয় জিরার প্যাকেট ও ৪০০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।


বিজিবি জানায়, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পরিচালিত পৃথক দুটি অভিযানে সর্বমোট ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স