বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৬ ১৯:০১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’র বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট মহানগরীর বিসিক শিল্পনগরী, খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।


 বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরের বিসিক শিল্পনগরী, খাদিম নগর এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।


এসময় ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে ভোজ্য তেল বোতলজাতকরণে লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ওজনে কম থাকা ২৫ হাজার বোতল ভোজ্য তেল পুনরায় সঠিক মাপে ওজনে বোতলজাতকরণ নিশ্চিত করা হয়েছে।


জনস্বার্থ রক্ষার্থে এবং সঠিক ওজন নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স