বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে অ্যাম্বার আইটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৬ ২২:১০:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

গোলাপগঞ্জে অ্যাম্বার আইটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।


বুধবার বাদ আছর পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলার ২২ নং দোকানে গোলাপগঞ্জ ডিস্ট্রিবিউটার অ্যাম্বার আইটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানটির গোলাপগঞ্জ অফিস উদ্বোধন করা হয়।


এসময় এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জের হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা নাছির উদ্দিন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম্বার আইটির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সুলেমান আহমদ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুহেল আহমদ, ডিভিশনাল অপারেশন ইনচার্জ সনজিত চৌধুরী, সমাজসেবী অলিউর রহমান খান, প্রবাসী সুলেমান আহমদ, ব্যবসায়ী ইমরান আহমদ, প্রবাসী জুনেদ আহমদ, সাব্বির আহমদ ও মাহফুজ আহমদসহ গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


অ্যাম্বার আইটি সংশ্লিষ্টরা জানান, ‘আগের দামে স্পিড এখন দ্বিগুণেরও বেশি’—এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ অফিস উদ্বোধন করা হয়। তাদের মাইনর+, জুনিয়র+ লার্নার+, বেসিক+ প্রাইমারি+, ডমিন্যান্ট+, কনফিডেন্ট+ ও পজিটিভ+ নামে ৮টি প্যাকেজ রয়েছে।


আধুনিক ও দ্রুতগতির ইন্টারনেট সেবার মাধ্যমে গোলাপগঞ্জের গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স