রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অ.গ্নিসংযোগ

  • প্রকাশের সময় : ০৮/১১/২০২৬ ১৬:০০:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।


জানা যায়, শনিবার গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।


খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখছেন।


এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স