মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৬ ২৩:১৩:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে সিলেটে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব উদযাপিত হবে মঙ্গলবার (১০ নভেম্বর)।


সিলেট নগরীর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।


অন্নকূট শব্দের বৈদিক অর্থ ‘অন্নের পাহাড়’ উল্লেখ করে ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী জানান, দেবরাজ ইন্দ্রের অতিবৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের বাঁচাতে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলা স্মরণে সারা রাত ধরে একাধিক চুলায় ভক্তদের সহযোগিতায় ১ হাজার ২শ পদের নিরামিষ পদ রান্না করে ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হবে।


এখানে অংশ নেওয়া সব ধর্ম-বর্ণের অনুসারীদের মাঝে মহাপ্রসাদ ও শিবমন্দিরে প্রসাদ বিতরণ করা হবে।


আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। এরপর সকালে দর্শন আরতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ এবং দুপুরে গো-ব্রাহ্মণ পূজা, গিরিগোবর্ধন পূজা, ভোগ আরতি ও অন্নকূট লীলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স