মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

স্ত্রী হ.ত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৩:২৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে খালাস পেয়েছেন শ্রীমঙ্গলের সাংবাদিক অনুজ কান্তি দাশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।


রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী।


মামলার বিবরণে জানা যায়, অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ ২০২০ সালের ১ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক।


স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।


দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে অনুজ কান্তি দাশকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স