বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সিলেটে অ.স্ত্র ও গু.লিসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিক আ.টক

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৬ ২০:৪৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুর একটার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন মিনালটিলা এলাকার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন, বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০)


বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে ২ জন ভারতীয় খাসিয়া নাগরিক শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময়  এই এলাকায় টহলরত বিজিবির টহল দল ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের আটক করতে সক্ষম হয়। 


বিজিবি আরও জানায়, অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটককৃত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে   অস্ত্র ও গুলিসহ খাসিয়া নাগরিকদের আটক করা হয়।


এবিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স