বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

দেশের প্রথম ‘মুক্তাঞ্চল’ হিসেবে স্বীকৃতি পাচ্ছে জকিগঞ্জ উপজেলা

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৬ ১৪:১৭:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দেশের প্রথম মুক্তাঞ্চল উপজেলা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সিলেটের জকিগঞ্জ। এ উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর উপস্থিতিতে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


জানা যায়, জকিগঞ্জের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতীয় পর্যায়ে তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনটির নিরলস প্রচেষ্টা ও বিভিন্ন উদ্যোগের ফলে জকিগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। এই স্বীকৃতির উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


স্থানীয়রা বলেন, জকিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের রাষ্ট্রীয় স্বীকৃতি এ অঞ্চলের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করবে। এই স্বীকৃতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে জকিগঞ্জের অবদান আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘জকিগঞ্জের রয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের স্বীকৃতি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়। দীর্ঘদিনের প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে আমরা জকিগঞ্জের এই ঐতিহাসিক গৌরব জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছি। আগামী ১ ডিসেম্বরের আনুষ্ঠানিক ঘোষণা জকিগঞ্জের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আমরা আশা করছি।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স