বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম ফেনুসহ নিষিদ্ধ সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৯/১১/২০২৬ ১৮:৪২:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ফেনুসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনুকে (৬২) গ্রেফতার করা হয়। তিনি সিলেটের বাগবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাজী একরাম উল্লাহ।


পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬ (১৮ জুন ২০২৬) এবং জিআর নং-৩১২-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারার মামলায় রফিকুল ইসলাম ফেনু সন্দেহভাজন আসামি। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদান করতেন বলে অভিযোগ রয়েছে।


এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পোনে ছয়টায় নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো.নাঈম আহমদ (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। নাঈম আহমদ শাহপরান থানাধীন বাহুবল এলাকার আসক আলীর ছেলে।


পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫ এবং জিআর নং-৫৩৪-এর সন্ত্রাসবিরোধী আইনের একই ধারার মামলায় নাঈম আহমদ সন্দেহভাজন আসামি।


গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স