রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ০০:২৫:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)'র কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।


এ সময়ে জরুরী প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।


তবে বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স