সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় কম্বল ও চা-পাতাসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ১৮:০৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট-তামাবিল মহাসড়কে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় কম্বল, চা-পাতাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন পরগনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মালামাল জব্দ ও জড়িতদের আটক করা হয়।


সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রোববার ভোররাত আড়াইটার দিকে মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন পরগনা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি কাভার্ড ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) তল্লাশি করে ৩৫১ পিস ভারতীয় কম্বল এবং ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।


এসময় মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার  চুনারুঘাট থানার নয়ানী এলাকার হানিফ খানের ছেলে মোঃ বাবুল খান (৩৫), ও  নোয়াখালী জেলার সদর থানার আন্ডারচর এলাকার ওমর ফারুকের ছেলে তাওহিদুল ইসলাম (১৯)।


সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, এবিষয়ে শাহপরাণ(রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১, তারিখ-২২/১১/২০২৬খ্রি.। আটককৃত আসামীদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স