মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২৬ ১৯:৪২:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
26

সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কে একটি  সিএনজি চালিত অটোরিকশা ও  একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক তাজুল ইসলাম (৫২) মারা গেছেন।শুক্রবার বিকেলে ছাতক-দোয়ারাবাজার  সড়কের নইনগাঁও  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা সিএনজি চালক তাজুল ইসলাম-কে উদ্ধার করে দোয়ারাবাজার হাসপাতালে নিয়া যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। 


নিহত সিএনজি চালক তাজুল ইসলাম ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের আরতানপুর-দিগলবন্দ গ্রামের হাজী জহুর আলীর পুত্র। পুলিশ জানিয়েছে, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা টি  জব্দ করা হয়েছে।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার একজনের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি