মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মুকিব

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৬ ১৯:৪৮:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
Share
15

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব।


মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আহমেদ আলী মুকিবকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


বুধবার (১ এপ্রিল) দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে কাজ করব। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি