শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব'র নতুন সদস্য আহবান

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৬ ০০:১০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান করা হয়েছে। প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য আহবান করা হয়।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জুন থেকে ৩০ জুন তারিখের মধ্যে প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সাধারণ সদস্য ফরম বিক্রি ও জমা নেয়া হবে।


এক্ষেত্রে দক্ষিণ সুরমার যেসকল সংবাদকর্মী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সদস্য হতে আগ্রহী যেকোন দৈনিক পত্রিকা, টেলিভিশন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও বার্তা সংস্থায় কর্মরত দক্ষিণ সুরমার (৮টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ২৫-৩০ ও ৪০-৪২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা) সাংবাদিকরা আবেদন করতে পারবেন।


আগ্রহীদের নির্ধারিত তারিখের মধ্যে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে নগদ ৫শ’ টাকা (অফেরতযোগ্য) ফি’ প্রদানপূর্বক ফরম সংগ্রহ ও তা পুরণ করে জমা দিতে পারবেন।


এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদকের (মোবাইল 01712173676) সাথে যোগাযোগ করেও ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স