শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সিলেটে অভিমান করে বাসা থেকে বের হয়ে যাওয়া কিশোরের খুঁজে পরিবার

  • প্রকাশের সময় : ৩১/০৫/২০২৬ ২৩:০৪:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
13

সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে রেজওয়ান আহমেদ (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।


গত ৩০ মে দুপুর ১টায় রাগারাগি করে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।


​নিখোঁজ রেজওয়ান আহমেদ নগরীর মধুশহীদ এলাকার ১৭ নম্বর বাসার বাসিন্দা জালাল আহমেদের ছেলে।


ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে পারিবারিক বিষয়ে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় রেজওয়ান। এরপর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


​নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনা- ​উচ্চতা: আনুমানিক ৪ ফুট ৪ ইঞ্চি। ​গায়ের রং: শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট।


​এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৩১৭৫) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি রেজওয়ানের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


এব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, থানায় জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ কিশোরের সন্ধ্যানে কাজ করছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স