শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

জেএমবি জঙ্গি মাওলানা সানাউল্লাহ নূরী কারামুক্ত, সিলেটে নতুন উদ্বেগ

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৪ ২২:৫৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
16

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তথা সিলেটে নতুন করে আলোচনায় উঠে এসেছে কথিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সঙ্গে সম্পৃক্ত মাওলানা সানাউল্লাহ নূরীর নাম। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি তিনি এবং তাঁর কয়েকজন অনুসারী কারামুক্ত হয়েছেন।



জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার কদমতলী জামে মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে সানাউল্লাহ নূরীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে স্থানীয় প্রশাসন দাবি করেছিল, ধর্মীয় শিক্ষার আড়ালে একটি উগ্রবাদী নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।


স্থানীয়দের অভিযোগ, সানাউল্লাহ নূরী দীর্ঘদিন ধরে কিছু তরুণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কট্টরপন্থী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে গোপনে বৈঠক আয়োজন, জিহাদি বক্তব্য প্রদান এবং বিদেশি উগ্রপন্থী গোষ্ঠীর আদর্শ প্রচারের অভিযোগও এলাকায় ব্যাপকভাবে আলোচিত ছিল।


এলাকাবাসী আরও জানান, গ্রেপ্তারের আগে কদমতলী এলাকার একটি মসজিদ ও পার্শ্ববর্তী নির্জন স্থানে তাঁর অনুসারীদের আনাগোনা বেড়ে গিয়েছিল। কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, সেখানে নিয়মিত গোপন বৈঠক হতো এবং বাইরে থেকে আসা দাড়িওয়ালা অপরিচিত লোকজনের উপস্থিতিও লক্ষ্য করা যেত।


গত কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিবর্তনের পর সানাউল্লাহ নূরীর মুক্তির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, তাঁর অনুসারীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে বলে তারা মনে করছেন।


স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো পুনর্গঠনের চেষ্টা করতে পারে। তারা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সিলেট প্রতিদিন / জেআর


Local Ad Space
কমেন্ট বক্স