শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইশতিয়াক আহমদ সিদ্দিকী

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৬ ০৭:৫৬:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
21

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।


শুভেচ্ছা বার্তায় তিনি কুরবানির বর্জ্য অপসারণ ও গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।


​মঙ্গলবার (২৬মে) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা, কুরবানির রেওয়াজ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। কুরবানির মাধ্যমে আমরা নিজেদের মধ্যকার সব বিভেদ, সংঘাত ও ষড়যন্ত্র ভুলে যাই। একই সঙ্গে ঈদের দিন পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে একে অপরকে সহযোগিতা করা এবং আশেপাশের দরিদ্র ও মেহনতী মানুষের সঙ্গে কুরবানির মাংস ভাগ করে ঈদের আনন্দ উদযাপনের অনুরোধ জানান তিনি।


​শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন। সেই সঙ্গে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।


​নিজেকে ‘নগর পিতা’ নয়, বরং ‘নগরের সেবক’ হতে চান উল্লেখ করে ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, 'সিলেটেই আমার জন্ম, বেড়ে ওঠা ও রাজনীতি সবকিছুই এখানেই। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে থেকে নগর উন্নয়নের যে অভিজ্ঞতা আমার হয়েছে, তা আমি কাজে লাগাতে চাই। উনার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নকাজের ধারাবাহিকতা রক্ষার্থেই আমি প্রার্থী হয়েছি।


​দলের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, বিগত দিনের আন্দোলন- সংগ্রামে অবদান ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করেই দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। দল যে সিদ্ধান্তই নেবে, তা তিনি সানন্দে মেনে নেবেন বলেও জানান।


​পরিশেষে তিনি সিলেট নগরবাসীসহ সমগ্র বাংলাদেশের মানুষকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স