শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিশ্বনাথে খুন ও ডাকাতিসহ তিনটি মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৬ ১৭:০৮:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
141

সিলেটের বিশ্বনাথে খুন ও ডাকাতিসহ তিনটি মামলার পলাতক আসামি দুই ‘পা’ কাটা মোশাহিদ আলী রাজু (৩৬) ডাকাত সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।


সে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। তাকে শনিবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের দক্ষিণ বড় কাপন গ্রামের শ্বশুড় মৃত মরছব আলীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের তত্বাবধানে ও ওসি গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন কুমার হালদার ও এসআই স্বপন কুমার ঘোষ।


বিশ্বনাথ থানায় ২০২৪ সালের ১৬ আগস্ট হত্যা মামলা নং-৯, ২০১১ সালের ৮এপ্রিল ডাকাতি মামলা নং-৪ এবং ২০১২ সালের ২১ জানুয়ারি সুনামগঞ্জের ছাতক থানায় ডাকাতি মামলা নং-১৯ সহ এই তিনটি মামলায় পলাতক থাকায় গ্রেফতার করা হয়।


এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আরও ১০ টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করেছে পুলিশ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স