সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে যুবক খু’ন: আটক ১

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৬ ১৪:২৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (২৬ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত আক্তার হোসেন উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কালা মিয়ার ছেলে।


স্থানীয়  সূত্রে জানা যায়, জমিজমা ও জলাশয় নিয়ে আক্তার হোসেনের পরিবারের সাথে তাঁর চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ধূপড়িরপাড় বাজার সংলগ্ন এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই আক্তারকে  হত্যা করা হয়েছে। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে জুয়েল (২২) নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স