সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও দেড় শতাধিক

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৬ ১৫:৩৩:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন। তবে বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও অদ্যাবধি নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।


এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।


সোমবার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বিভাগে নতুন করে আরও ১৫৪ জন হাম-উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।


তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫৩ জন রোগী চিকিৎসাধীন। সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে- ১৮৬ জন, দ্বিতীয় সর্বোচ্চ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে- ১৭০ জন।


এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন, পার্কভিউ মেডিকেলে ২২ জন, রাগীব-রাবেয়া মেডিকেলে ২০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।


এদিকে, শনিবার পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৩২ জন ও মৌলভীবাজারে ১৬ জন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স