সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খু'ন

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৬ ১৯:৪৩:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধে আপন ভাতিজার দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) স্থানীয় মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ উঠানে তিনি ভাতিজা মির্জা টিটু (৩৫)’র হামলার শিকার হয়ে তিনি নিহত হন।


বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া তার ভাতিজা মির্জা টিটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।


বালাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া ও তার আপন ভাতিজা মির্জা টিটুর মধ্যে পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছে। এরই সূত্র ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটেছে। এতে ভাতিজা মির্জা টিটুর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া তার নিজ উঠানে গুরুতর আহত হন। ঘটনার পর তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।


এদিকে, ময়নাতদন্ত শেষে নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার জানাযার নামায গতকাল সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। এরপর তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।


বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স