শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সিলেট সীমান্তে সাড়ে ২০ লক্ষ টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৬ ১২:১২:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ২০ লক্ষ টাকার চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস এবং আতশবাজি জব্দ করে।


জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লক্ষ ৪৬ হাজার ০৮ শত ৮০ টাকা। 


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


তিনি বলেন, জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স