বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর সং.ঘ.র্ষে আ.হ.ত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৬ ১৭:৪৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

ছাতকে জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে সালিশকারী সহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও ইট পাটকেলের ব্যবহার করে।


ছাতক থানা পুলিশ ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।


পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার চরমহল্লা ইউপি'র নানকার গ্রামের মাঠে উভয় ইউনিয়নের পাইগাঁও ও জালালীচর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে দূই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। ঐদিন রাতেই উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে সাংঘর্ষিক পরিস্থিতি'র বিষয়টি আপোষ মীমাংসা করে দেন স্থানীয় মুরব্বিরা । 


বুধবার আবারও ওই বিষয়কে কেন্দ্র করে দূই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজমান হয়। এক পর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


জাউয়া-ছাতক সড়কের রাঙ্গা-ডিঙ্গা নামক স্থানে উভয় পক্ষের এ সংঘর্ষের ঘটনায় ছালিক মিয়া (৩৫), সুনা মিয়া(৪০), জাফর মিয়া(২৮), সাইফুর রহমান (২৮), হানিফ (৩০), একলাছ উদ্দিন (৪৫), মাহমুদ আলী (৪২), আজমীর (৩০), মানিক মিয়া(২৬), আলমগীর (৩০), আইয়ুব আলী (৩৫) ও হেলাল উদ্দিন সহ আহতদের ছাতক, কৈতক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এবিষয়ে জানতে চাইলে ছাতক থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স