বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শাবিপ্রবি ও সিকৃবি

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৬ ১৩:৫৩:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এর মধ্যে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।


মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


কিউএসের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৩৬তম। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৯তম।


বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়ায় প্রতিষ্ঠানটির অবস্থান ২১৬তম। এরপর রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, যার অবস্থান ২৭১তম।


তালিকায় স্থান পাওয়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।


এ ছাড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে ৭০০তম এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ৭৮১ থেকে ৭৯০তম অবস্থানের মধ্যে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক রয়েছে ৮০১ থেকে ৮৫০তম অবস্থানের মধ্যে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অবস্থান ৮৫১ থেকে ৯০০-এর মধ্যে।


বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তালিকায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


এ ছাড়া তালিকায় রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ও তালিকায় জায়গা পেয়েছে। তবে এর নির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।


এদিকে কিউএসের ২০২৭ সালের এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।


বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং তৈরি করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স