সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

জ্বালাও-পোড়াও করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি : এমপি লুনা

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ১৪:২৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত কয়েকদিন ধরে বিদেশে বসে ফ্যাসিবাদিরা টাকার বিনিময়ে সাধারণ মানুষকে উস্কাানি দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। তাদেরকে বলতে চাই, মনে রাখবেন জ্বালাও-পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখল করার স্বপ্ন দেখা মানেই বোকামি। এমনটা করেও তারা আবার দেশে ফেরত আসতে চায়। তাদেরকে দেশে ফেরত আসতে কেউ বারণ করেনি। তাদের অপরাধ মোকাবেলা করে বাংলাদেশে আসুক। আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন ফ্যাবাদি শক্তি দেখিয়ে কোনো লাভ হবেনা। দেশে থেকে যারা এই বোকামিতে পা দিচ্ছেন তারা ভালো আছেন, ভালো থাকেন। যে নেতারা আপনাদেরকে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে চলে গেছে তাদের কথায় কান দিবেন না। নিজেরা বিপতগামী হবেন না। বর্তমান বিএনপি সরকার এই সন্ত্রাসী কর্মকান্ডের প্রশ্রয় দেবেনা। এবং সাবধান করতে চাই আমাদের অনেক নেতাকর্মী বা শুভাকাঙ্খি আছেন, যারা ভেতরে ভেতরে এই সন্ত্রাসীদের সাথে ওঠাবসা করেন বা আশ্রয় দিচ্ছেন তারাও কিন্তু বিচারের আওতায় আসবেন।


শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি গুলজার খানকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।


বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।


সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি গুলজার খান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য গৌছ আলী, মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রপ্ত সাধারন সম্পাদক সামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আতিকুর রহমান লিটন, হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স