সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছু.রিকা.ঘাতে যুবক খু.ন

  • প্রকাশের সময় : ২৩/১১/২০২৬ ১২:৩২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেফতার  করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।


সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ও নিহতের চাচাতো ভাই।


পুলিশ জানায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। এক পর্যায়ে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে ভিকটিম পক্ষের লোকজন কোপ দেন। এ সময় আমির হোসেন ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।


জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ সারওয়ার আহমদ জানান, জাহাঙ্গীর হসপিটালে আসার আগেই মারা গিয়েছেন। 


এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স